আলিপুরদুয়ার জেলা পরিষদে সিকিউরিটি গার্ডের কাজ করেন সুজয় দে। সুজয় দের ৬ বছরের ছেলের ব্রেন টিউমার হয়েছে বলে একাধিক জায়গায় আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু কোথাও কোন কাজ হয়নি। যে জায়গায় সুজয় সিকিউরিটি গার্ডের কাজ করেন সেই জায়গায় কিন্তু ছেলের ব্রেন টিউমার নিয়ে কারো সঙ্গে কোন মত বিনিময় করেনি। কোথায় বলেনা যার কেউ নেই তার ভগবান আছে, হঠাৎ করে সুজয় দের মনে হয় আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দের সঙ্গে কথা বলার।

মনোরঞ্জন দে কে ছেলের ব্রেন টিউমারের কথা খুলে বলাতে তৎক্ষণাৎ মনোরঞ্জন দে আর্থিকভাবে কি করে সুজয় দের পাশে থাকা যায় তার প্রক্রিয়া শুরু করেন। সোমবার দিন সুজয় দের হাতে কুড়ি হাজার টাকার চেক তুলে দেন আলিপুরদুয়ার জেলা পরিষদের পক্ষ থেকে মনোরঞ্জন দে। আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে এটাও বলেন, বন্ধুবান্ধব ও ব্যক্তিগতভাবে সুজয় দের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *