ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা কন্টেইনারের।ঘটনাটি রবিবার বেলা ১১ টা নাগাদ আলিপুরদুয়ার জেলার বারবিশা চৌপথীতে। দুর্ঘটনা কবলে পরে একটি ছোট বলেরও গাড়ি সহ একটি পন্যবাহী কনটেইনার ট্রাক। জানা গিয়েছে, অসমের দিকে থেকে আসা একটি বলেরো গাড়ি বারবিশা চৌপথীতে ট্রাফিক সিগন্যালে লাল বাতি থাকায় দাঁড়িয়ে পরে, সেই সময় পিছন থেকে আসা একটি পন্যবাহী কন্টেইনার ওই দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে সজরে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায়, দাঁড়িয়ে থাকা গাড়িটির পিছনের কাচ ভেঙে যায়। যদিও গাড়িতে থাকা যাত্রীদের কোনো হতাহতের হদিশ মেলেনি। বারবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোটা ঘটনা খতিয়ে দেখছে।

ঐ ছোট গাড়িটির চালক অসমের বাসিন্দা মহিম বসুমাতারি বলেন,বীরপাড়াতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলাম আমরা। বারবিশাতে সিগন্যালে লাল বাতি জ্বলে ওঠে গাড়ি কম গতিতে থাকায় গাড়িটিকে ব্রেক কষী, সেই সময় পিছন থেকে আসা বড়ো গাড়িটি পিছনে ধাক্কা মারে।
আরো এক প্রত্যক্ষদর্শী অমর ঘোষ জানান,অসমের দিকে থেকে আসা আলিপুরদুয়ার এর দিকে যাচ্ছিল ছোট গাড়িটি।সামনে থাকা ছোটো গাড়িটি ব্রেক কষায় পণ্য কন্টেইনারটি পিছনে ধাক্কা মারে। গাড়ির সামান্য কিছু ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান।

