আলিপুরদুয়ার ১ নং ব্লকের শালকুমার ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ভালুকা ব্রিজের সামনে হঠাৎ করে একটি বাইক মেরামত কারীর দোকানে আগুন লেগে যায়। আগুন লাগার খবর চাউর হতেই স্থানীয় মানুষজন নিকটবর্তী ভালুকা নদী থেকে ভুট্টা ক্ষেতের মধ্য দিয়ে জল নিয়ে এসে আগুন নেভাতে ব্যস্ত থাকে।

স্থানীয় মানুষজন সহযোগিতা করেন আগুন নেভাতে, স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয় । এখনো পর্যন্ত আগুন লাগার ব্যাপারে কারো কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

