শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ৬ নং ওয়ার্ডের বিবেকানন্দ পাড়ায়। জানা গিয়েছে,এদিন সন্ধ্যায় ওই বাড়িতে কেউ ছিলনা, দাউদাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে। প্রথম অবস্থায় প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ধূপগুড়ি দমকলের ইঞ্জিন ময়নাগুড়িতে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় ছুটে যায়। যার ফলে দমকল বাহিনীর কর্মীরা আসতে দেরি করায় আগুন ভয়াবহ আকার ধারণ করে।ভস্মীভূত হয়ে যায় ঘর সহ ভেতরে থাকা আসবাবপত্র থেকে সমস্ত কিছুই।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং। পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে বেশকিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও হতাহতের কোন খবর নেই। তবে কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় পুরো বিষয়টি খতিয়ে দেখছে দমকল।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *