আলিপুরদুয়ার ১ নং ব্লকের তপসীখাতা অঞ্চল,মথুরা অঞ্চল ও চকোয়াখেতি অঞ্চল কে ছুঁয়ে কয়েকদিন আগে ১২ কিলোমিটার রাস্তার শুভ শিলান্যাস করা হয়। সেই রাস্তার কাজ শুরু হওয়াতে তথা স্থানীয় মানুষজনের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়াতে আনন্দে উল্লাসে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করেন তপসীখাতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উক্ত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে,আলিপুরদুয়ার প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযুষ কান্তি রায়,

তপসীখাতা গ্রাম পঞ্চায়েত প্রধান শেফালী রায়, তপসীখাতা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তি রায় এছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ১ নং ব্লক ও আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের অনেক সদস্য সদস্যা। রাজ্যের মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে তপসীখাতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পথসভা বের করা হয়, পথসভায় পায়ে পা মিলিয়ে ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দে,এছাড়াও অনেক তৃণমূল কংগ্রেসের পদাধিকারীক ও অনেক তৃণমূল কর্মী সমর্থক।মনোরঞ্জন দের কাছে মুখ্যমন্ত্রীকে কি কারনে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে সেই সম্পর্কে জানতে চাইলে তিনি কি বললেন শুনে নেওয়া যাক।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *