শিখক-শিক্ষাকর্মীদের ওপর পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদে শিলিগুড়ি থানা ঘেরাও কর্মসূচি দার্জিলিং জেলা কংগ্রেসের।
সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার পর রাজ্যের শিক্ষা মহল উত্তপ্ত হয়ে ওঠে। ডিআই অফিস ঘেরাও করতে গিয়ে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও লাথি মারার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে প্রত্যেকটি থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয় তারই অঙ্গ হিসেবে রবিবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় শিলিগুড়ি থানায়।

এদিনের এই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি পুলিশের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় । এদিনের এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কংগ্রেস সভাপতি শংকর মালাকার তিনি পুলিশের এমন নেক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেন।

