ফসল বাঁচাতে এখন রাতের ঘুম উড়েছে ডুয়ার্সের চানাডিপার কৃষকদের। অভিযোগ, সন্ধ্যা নামলেই মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া জঙ্গল থেকে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে।
স্থানীয়দের তোলা ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার ভোরে রাতভর এলাকায় ঘোরাফেরার পর একটি দলছুট হাতি ফের তোতাপাড়া জঙ্গলের দিকে ফিরে যাচ্ছে। অভিযোগ এটাই এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

কৃষকদের দাবি, হাতির দল রাতে খাবারের খোঁজে সরাসরি ধানের জমিতে ঢুকে পড়ছে। টর্চের আলো, হইচই, দলবদ্ধ পাহারা দিয়েও ফসল বাঁচানো যাচ্ছে না। একদিকে পাকা ধান নষ্ট হওয়ার ভয়, অন্যদিকে হাতির সামনে পড়ার আতঙ্ক – দুইয়ে মিলে চরম চাপে জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ।
বিন্নাগুড়ি বন্যপ্রাণী দপ্তরের কর্মীরা রাতভর টহল দিচ্ছেন বলে জানা গেলেও, স্থায়ী সমাধান না মেলায় ক্ষোভ বাড়ছে এলাকায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *