রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কোচবিহার সফরে এলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি। তাঁকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ।এই সফর উপলক্ষে কোচবিহার জেলা যুব মোর্চার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাকিন সহ জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন,জেলা যুব মোর্চার সভাপতি কুমার চন্দন নারায়ণ ও জেলা বিজেপি ও যুব মোর্চার অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে কোচবিহার শহরে একটি বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়।
নতুন রাজ্য সভাপতির নেতৃত্বে আগামী দিনে যুব মোর্চা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃত্ব।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *