কাজ করে প্রত্যক মঙ্গলবারের ন্যায় কম্পানীর কাছ থেকে সাপ্তাহিক হাজিরা তুলে টোটো করে বাড়ি ফিরছিল কয়েকজন মজদুর।আর মাঝ পথেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হল বেশ কয়েকজন যুবক। ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করে আহত মজদুরেরা। শুধু তাই নয় তাদের কাছে থাকা ৬ হাজার টাকাও ছিনিয়ে নেয় ওই দুস্কৃতিরা।ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত যুবকেরা।

জানা যায়, সাউথ কলোনী মজদুর বস্তি এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাস তার কয়েকজন সহযোগীদের সাথে প্ৰতিদিনের মত মঙ্গলবারও কাজে যায়।রাতে তারা একটি টোটো করে আসার সময় সাহুডাঙি এলাকায় একাধিক যুবক তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মাথায় গুরুতর চোট পায় প্রসেনজিৎ। তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় দুস্কৃতিরা। পরবর্তীতে চিকিৎসা করিয়ে বুধবার নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত ওই মজদুরেরা।তাদের অভিযোগ ওই দুষ্টুতিরা ওই এলাকারই বাসিন্দা এর আগেও তাদের থেকে তারা টাকা ছিনতাই করার চেষ্টা করেছিল এবং মারধর করেছিল।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *