শিলিগুড়িতে বুধবার ২০১৬ সালের এসএসসি উত্তীর্ণ চাকরি হারানো প্রার্থীদের আন্দোলন জোরদার হয়েছে। সকাল থেকেই বাঘাযতীন পার্কে জমায়েত হয়ে আন্দোলনকারীরা মিছিল শুরু করেন। মিছিলটি ভেনাস মোড়ে পৌঁছানোর পর সেখানে মানববন্ধন গড়ে তোলেন এবং রাস্তা অবরোধ করেন। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা দাবি করছেন, তারা পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকরি থেকে বঞ্চিত। যোগ্য প্রার্থীদের পুনঃনিয়োগের দাবিতে তারা আন্দোলন করছেন। তাদের হুঁশিয়ারি, চাকরি না ফিরলে আন্দোলন আরও তীব্র হবে।

এরপর, আন্দোলনকারীরা ডিআই অফিসের দিকে রওনা দেন। সেখানে গিয়ে তারা অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বিক্ষোভ শুরু করেন। “এটা ন্যায়ের লড়াই,”—স্লোগানে গর্জে ওঠেন তারা। পরিস্থিতি সামলাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল বাহিনী আগে থেকেই মোতায়েন ছিল।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *