শৌচালয়ের পাশ থেকে ৯টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দিনহাটা ১ ব্লকের পুঁটিমারি-১ গ্রাম পঞ্চায়েতের জারাবাড়ি মহেশেরহাট এলাকায়।

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, শনিবার বিকেলে মহেশেরহাট বাজারের পাশে একটি শৌচালয়ের কাছে বেশ কয়েকটি বোমা পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হতেই মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।এর পরেই খবর দেওয়া হয় দিনহাটা থানায়। ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ।

পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে মোট নয়টি বোমা উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।কে বা কারা, কী উদ্দেশ্যে জনবহুল বাজারের পাশে এভাবে বোমাগুলি মজুত করে রেখেছিল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পেছনে কোনো বড়সড় নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা তৈরি হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *