ফের অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হল শিলিগুড়ি পুরোনিগম। সোমবার শিলিগুড়ি পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দার পাড়া বাজার সংলগ্ন এলাকার পাশে স্থিত একটি যায়গায় লোহার ট্রাকচার অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।

এদিন ওই জায়গার উপরের অবৈধভাবে তৈরি সেডের অংশটি ভেঙে ফেলে শিলিগুড়ি পৌরনিগম। জানা যায়, বহুদিন আগে বাড়ির মালিক কে শিলিগুড়ি পৌর নিগমের তরফে নোটিশ দেওয়া হয়েছিল ওই অবৈধ অংশ ভেঙে ফেলার। কিন্তু সেই নোটিসের কর্ণপাত করেনি বাড়ির মালিক। তাই এদিন পৌরনিগমের উদ্যোগে ভেঙে ফেলা হলো ওই অংশটি।

পাশাপাশি, এদিন অবৈধ অংশ ভাঙার সময় যাতে কোনরকম অপ্রীত কর ঘটনা না ঘটে সে কারণে মোতায়েন করা ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার বিশাল পুলিশ বাহিনী।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *