রাজনৈতিক সমীকরণ বদলে কোচবিহার জেলার টাকাগাছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন করল ভারতীয় জনতা পার্টি।নবগঠিত এই বোর্ডের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সঙ্গীতা দেবনাথ কর্মকার। পাশাপাশি, উপপ্রধান নির্বাচিত হয়েছেন সৌগত ঘোষ।

স্থানীয় সূত্রে খবর, গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করে। অভিযোগ ওঠে, বিদায়ী প্রধান, উপপ্রধান এবং একাধিক পঞ্চায়েত সদস্য দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে অনুপস্থিত ছিলেন।জনসাধারণের ক্ষোভ ও প্রশাসনিক অচলাবস্থার মাঝেই সম্প্রতি পদত্যাগ করেন তৎকালীন প্রধান ও উপপ্রধান। এরপরই পঞ্চায়েতের পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে তৎপরতা শুরু হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এদিন সেখানে নতুন বোর্ড গঠন করে বিজেপি। উপস্থিত ছিলেন কোচবিহার-২ নম্বর ব্লকের বিডিও (BDO) অমিত তামাং। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার রায় এবং গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *