বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পরিদর্শনে যান বিধায়ক পরিতোষ দাস। সেই সময় বিধায়ককে সামনে পেয়ে জেলা হাসপতালে দালাল চক্র নিয়ে অভিযোগ করেন মা ও শিশু সুরক্ষায় বিভাগে থাকা রোগীর পরিবার। অভিযোগ জেলা হাসপতালের মা ও শিশু সুরক্ষায় বিভাগে সক্রিয় রয়েছে দালাল চক্র। প্রসূতি বিভাগ থেকে গর্ভবতী মা কে নিয়ে যাওয়া থেকে শুরুকরে, প্রসব

হবার পর নবজাতক শিশুকে ওয়ার্ডে নিয়ে আসা পর্যন্ত হাসপতাল কর্মীদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। এমনকি বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা টাকার পরিমাণ নির্ধারিত রয়েছে। মুমূর্ষ রোগীদের কাছথেকে হাসপতাল কর্মীর জোর পূর্বক টাকা আদায়ের অভিযোগ পেয়ে বেজায় চটলেন বিধায়ক পরিতোষ দাস। হাসপাতাল কর্তৃপক্ষকে দিলেন করা হুশিয়ারি। দালাল চক্র বন্ধ না করলে কর্মীদের মিলবে কঠিন শাস্তি।

