হুগলি তারকেশ্বরে মহাসমারোহে শুরু হয়েছে শ্রাবণী মেলা। ভক্তদের উপর পুষ্পবৃষ্টির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবহাওয়া অনুকূল থাকলে সোমবার হেলিকপ্টার থেকে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পুষ্প বৃষ্টি হবে আগেই জানিয়েছেন তিনি।

এদিন সাতসকালেই হাজির হেলিকপ্টার। আকাশ থেকে হবে পুষ্পবৃষ্টি। উচ্ছ্বসিত তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। বলছেন, বাংলার মানুষ পরিবর্তনের রাম রাজত্ব নিয়ে এসেছেন। সেই রাম রাজত্বে দেবাদিদেব মহাদেবের যাঁরা ভক্ত আসছেন তাদের মাথায় যে ভাবে পুষ্প বর্ষণ করা প্রয়োজন সেটাই আমরা করছি।

