সাংসদ তহবিলের ২২ লক্ষ টাকায় শ্রেণী কক্ষের উদ্বোধন হল কুমারগ্রাম ব্লকের বারবিশা উচ্চবিদ্যালয়ে। শনিবার দুপুরে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা এবং রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাঁয়ের উপস্থিতিতে উৎসবের রূপ নেয় বারবিশা উচ্চবিদ্যালয়। বৈরাতি নিত্যের মাধ্যমে মন্ত্রী এবং সাংসদকে বরণ করে নেয় স্কুলের ছাত্রীরা। মুক্ত মঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানের পর ফিতে কেটে শ্রেণিকক্ষের উদ্বোধন করেন সাংসদ এবং মন্ত্রী।

এছাড়াও স্কুলের মাঠে বৃক্ষ রোপন করেন তারা।
নতুন শ্রেণীকক্ষ পেয়ে আপ্লুত হয়েছে স্কুলকতৃপক্ষ, অপরদিকে স্কুলে পানীয় জলের অভাব, নিকাশি নালার গার্ড ওয়াল ভেঙে যাওয়ার কারণে বর্ষাকালে জলমগ্ন হয়ে পরে স্কুল চত্বর ইত্যাদি বিভিন্ন বিষয়ে সমস্যা সমাধানের জন্য মন্ত্রীর কাছে আবেদন রাখেন স্কুলের প্রধান শিক্ষক বিমল কুমার বসুমাতা।

