শিলিগুড়ি উইনার্স ফুটবল কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে অনূর্ধ্ব ১২ ও ১৪ বিভাগের আন্তঃ কোচিং সেন্টার ফুটবল প্রতিযোগিতা। শনিবার থেকে এই প্রতিযোগিতার সূচনা হবে।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি বিভাগে মোট ৮টি করে দল অংশগ্রহণ করবে। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে অনূর্ধ্ব ১২ বিভাগের খেলা শুরু হবে এবং সন্ধ্যা সাতটা থেকে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৪ বিভাগের ম্যাচ। বিশেষ আকর্ষণ হিসেবে সমস্ত খেলাই রাত্রিকালীন আলোয় অনুষ্ঠিত হবে।

এবারের প্রতিযোগিতা ক্লাব প্রাঙ্গণেই আয়োজন করা হচ্ছে। প্রতিটি দলে ছয়জন করে খেলোয়াড় মাঠে নামবে। পাশাপাশি, কোনো দল চাইলে তাদের গ্রুপ থেকে সর্বোচ্চ দুজন মহিলা খেলোয়াড়কেও অন্তর্ভুক্ত করার সুযোগ থাকছে, যা প্রতিযোগিতায় ভিন্ন মাত্রা যোগ করবে।
জানানো হয়েছে, এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই।

