আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের একটি এলাকায় আট বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে ৫৮ বছরের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে কালচিনি থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে পেশ করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কাজে যাওয়ার সময় শিশুটিকে বাড়িতে রেখে যান তার মা। কিছুক্ষণ পর বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাকে দেখতে পান। শিশুকন্যাকে দেখে তার সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করলে নাবালিকা অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ করে।
এরপর অভিযুক্তের নামে কালচিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে কালচিনি পুলিশ।
ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার পরিবারের পাশাপাশি স্থানীরাও অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *