ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, পরবর্তী সময়ে স্থানীয় একটি ক্লাব ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে।

জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে বাড়িতে সাত মাসের শিশু রেখে টাকা তুলতে ঠাকুর পাঠ সংলগ্ন এলাকায় যান গৃহবধূ রঞ্জিতা রায়, তার বয়স আনুমানিক ২৩ বছর। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন খোঁজ না মেলায় সন্ধ্যায় পুলিশে দ্বারস্থ হয়। বুধবার সকালে বাড়ির পাশে থাকা একটি ক্লাব ঘরে ঐ গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা।তিব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে কিভাবে মৃ*ত্যু তা এখনো স্পষ্ট নয়। ধূপগুড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানাগিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃ*ত্যুর আসল কারণ জানাযাবে।

