অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন একাধিক মহিলা। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার।

অভিযোগ, তাঁরা বারবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এখনও পর্যন্ত তাদের একাউন্টে টাকা ঢুকেনি। বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন উপভোক্তারা। এরপর তাঁরা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন এবং দ্রুত তাঁদের নাম প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

বিক্ষোভকারীদের বক্তব্য, প্রকৃত উপভোক্তা হওয়া সত্ত্বেও তাঁরা সরকারি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে যোগ্য সকলের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, ভবিষ্যতে যাতে সাধারণ মানুষকে এভাবে হয়রানির শিকার হতে না হয়, সেই দাবিও তোলেন বিক্ষোভকারীরা।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা পরিস্থিতির উপর নজর রাখেন। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী মহিলারা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *