বারুই পুরের ঘটনার আচ জলপাইগুড়িতে, পথে নামলেন বামপন্থী ছাত্র ও যুব সংগঠন। এসএফআই এবং ডি ওয়াই এফ আই এর উদ্যোগে জলপাইগুড়ি শহরের ডিভিসি রোড জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

মিছিলের নেতৃত্ব দেন যুবনেতা দেবরাজ বর্মন, বেদব্রত ঘোষ, ছাত্রনেতা অরিন্দম ঘোষ, রিয়াজ আহমেদ সহ অন্যান্যরা।
সবশেষে শহরের কদমতলা মোড়ে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডক্টর পান্থ দাশগুপ্ত সহ অন্যান্যরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *