দুর্গাপুর সরকারি কলেজে এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে। আক্রান্ত ছাত্রের নাম বিপুল বর্মন। আক্রান্ত ছাত্রের দাবি, বুধবার রাতে ঝর্নাপল্লী এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁর উপর হামলা চালানো হয়। অভিযোগ, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়। ঘটনার পর আহত ছাত্র দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবিভিপি নেতা অচিন্ত শর্মা।
তাঁর দাবি, হাসপাতালে যাওয়ার পথে তিনি কিছু ছাত্রকে নিজেদের মধ্যে বিবাদে জড়াতে দেখেন। সেই সময় সেখানে বিপুল বর্মন এবং তাঁদের সংগঠনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেন।
অচিন্ত শর্মার আরও বক্তব্য, কলেজে কোনও ধরনের রাজনৈতিক কার্যকলাপ চলুক, তা তাঁরা চান না। ফলে তাঁদের সংগঠনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলেই তিনি দাবি করেছেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *