একাধিক অভিযোগে আলিপুরদুয়ারের সাঁতালি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। নাগরাকাটায় তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাদের।
নকল কাস্ট সার্টিফিকেট দিয়ে নির্বাচনে অংশগ্রহণ এবং জবরদখলের অভিযোগে হাঁসিমারা ফাঁড়ির পুলিশ প্রধান ও তার স্বামীকে গ্রেফতার করেছে বলে জানাগেছে। এলাকার বাসিন্দা বিশাল চৌধুরীর অভিযোগ বিগত পঞ্চায়েত নির্বাচনে তপশিলি আসনে নকল সার্টিফিকেট দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ওই প্রধান।

এবং সরকারি জমি জবরদখল, জুলুমবাজি ও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার স্বামীর বিরিদ্ধে। এদিন অভিযুক্তদের গ্রেফতারির খবর পেয়ে হাতে ডিম নিয়ে থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক দুর্নীতির অভিযোগে মামলা করে আলিপুরদুয়ার আদালতে পেশ করল পুলিশ। ঘটনার তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পেশ করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

