বুধবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃ*ত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি ৪২ নম্বর ওয়ার্ডের ভবসুন্দর কলোনিতে৷ মৃতরা হলেন প্রমিলা রায় ও তাঁর ছেলে রাজু রায়। জানা গিয়েছে, বুধবার রাতে শর্ট সার্কিট থেকে বাড়ির সর্বত্র বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। সেই সময় বাড়ির জানালায় লোহার গ্রিলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন বিশেষভাবে

সক্ষম প্রমিলা রায়। মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাঁকে বাঁচাতে ছুটে যান ছেলে রাজু রায়। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃ*ত্যু হয় বলে জানা গিয়েছে। ঐ এলাকার আরও এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে খবর। তাঁকে উদ্ধার করে সেবক রোডে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ, বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার কর্মীরা। পরে মা ও ছেলের দেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে এলাকায় যান প্রাক্তন কাউন্সিলর শোভা সুব্বা।

