স্কুল শিক্ষকদের গৃহশিক্ষগতায় সরকারি নিয়মে শিথিলতার দাবি ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের। এই বিষয় নিয়ে বুধবার জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকে’র মাধ্যমে রাজ্য সরকারকে আবেদন করেছেন অভিভাবকরা।
জানা গিয়েছে আগামী কয়েকমাস বাদেই রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা। উন্নতমানের শিক্ষা অর্জনের আশায় স্কুল শিক্ষকদের কাছে টিউশন পড়ছে প্রচুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

পরীক্ষার্থী। বিগত সরকারের সময় স্কুল শিক্ষকদের গৃহশিক্ষগতা বন্ধের নির্দেশ দেয়া হলেও, পরে তা শিথিল করা হয়। কিন্তু, রাজ্যে সরকারের পালাবদল হতেই ফের স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা নিয়ে কড়া নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। তাতেই সমস্যায় পড়েছেন পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। চলতি বর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যার কথা মাথায় রেখে সরকারি সেই নির্দেশিকা শিথিলের দাবিতে এদিন আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক এবং জেলা শাসকের মাধ্যমে রাজ্যের শিক্ষা দপ্তরকে আবেদন জানালেন আলিপুরদুয়ার শহরের স্টুডেন্ট গার্জিয়ান ওয়েলফেয়ার ফোরাম।

