বাজেটের পর বেতন বৃদ্ধির দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ ও কর্মবিরতির ডাক আরবান হেলথ সেন্টার এর কর্মীদের।।
বাজেটে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীদের বেতন বৃদ্ধি ঘোষণা করা হলেও বঞ্চিত রয়ে গেল রাজ্যের আরবান হেলথ সেন্টারের কর্মীরা এমনটাই অভিযোগ তাদের। মঙ্গলবার মহাকুমা পরিষদে উপস্থিত হয়ে সিএমওএইচ-এর কাছে একটি স্মারকলিপি জমা দেন কর্মীরা।

তাদের দাবি, পূর্বে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু সদ্য ঘোষিত বাজেটে তাদের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। অন্যদিকে, আশা কর্মীদের বেতন বৃদ্ধি করা হলেও আরবান হেলথ সেন্টারের কর্মীদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এই ঘটনায় এদিন রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান কর্মীরা। পাশাপাশি, দাবি আদায়ে কর্মবিরতির ডাকও দিয়েছেন তারা।

