সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িথেকে উদ্ধার বিপুল পরিমাণ সোনা। সূত্রের খবর তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়া বিধাননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ করে নদীয়া জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহার নাম জানতে পারে পুলিশ।

এরপর নদীয়ার নজিরপুরে টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের অপর একটি দল নাজিরপুরের পার্শ্ববর্তী কিশোরপুরে নেত্রীর বাবার বাড়িতেও অভিযান চালায়। রাত ২ টো থেকে ভোর ৫ টি পর্যন্ত তল্লাশি চালিয়ে দুটি বাড়ি থেকে প্রায় ৩ কেজি সোনা উদ্ধার হয় বলে জানা গিয়েছে।
স্থানীয়দের দাবি এই টিনা ভৌমিক সাহার কয়েক বছরের মধ্যে বিপুল উত্থান ঘটেছে। প্রভাব খাটি য়ে এলাকায় তোলাবাজি সহ বিভিন্ন কার্যকলাপের অভিযোগও রয়েছে টিনার বিরুদ্ধে।

