কাকিনাড়ার পানপুর মন্টু কলোনিতে তোলাবাজি ও এলাকায় দাপট দেখানোর অভিযোগে ফের গ্রেপ্তার হলেন পানপুর কেউটিয়া পঞ্চায়েতের উপপ্রধান অসীমা বিবির স্বামী খোকন মণ্ডল। তাকে গ্রেপ্তার করে বাসুদেবপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার খোকন মণ্ডলকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়। তদন্তের স্বার্থে মঙ্গলবার তাকে ঘটনাস্থল ও সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে তাকে ঘোরানো হয় সেই সময় খোকনকে দেখতে ভিড় জমান বহু এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীদের দাবি, খোকন মণ্ডলকে দেখেই ক্ষুব্ধ জনতা “চোর চোর” এবং ডিম ছোড়া হয় স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে পুলিশ দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।
এলাকাবাসীর একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে খোকন মণ্ডলের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল ও এলাকায় প্রভাব খাটানোর একাধিক অভিযোগ রয়েছে। কেউ কেউ আরও গুরুতর অভিযোগও তুলেছেন।
খোকন মণ্ডলকে ঘিরে এলাকাবাসীর ক্ষোভ ও বিক্ষোভের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে বাসুদেবপুর থানার পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *