পদত্যাগ করলেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ার পৌরসভার এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসারের কাছে লিখিত আকারে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দেন চেয়ারম্যান প্রসেনজিৎ কর ও ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী। জানাগেছে পদত্যাগ

পত্র জমা দিয়ে শেষবারের মতো আলিপুরদুয়ার পৌরসভার সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যান প্রসেনজিৎ কর। এদিন পুরসভার সহকর্মীরাও ভেজা চোখে প্রসেনজিৎ কর’কে পুরসভার মূলগেট পর্যন্ত পৌঁছে দেন। ঘটনায় এক প্রকার ভারাক্রান্ত গলায় সংবাদ মাধ্যমকে কিছু না বলেই পৌরসভা ছেড়ে বেরিয়ে যান প্রসেনজিৎ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *