আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির ডাবগ্রাম- ফুলবাড়ি এলাকায় RAF ব্যাটালিয়নের উদ্যোগে এক যোগ শিবির ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RAF ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ওয়াংডেন ভুটিয়া,একাধিক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট,রিজার্ভ ইন্সপেক্টর সহ রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মীরা।যোগ শিবিরে অংশগ্রহণ করেন RAF ও রাজ্য পুলিশের কর্মীরা।পাশাপাশি যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালিরও আয়োজন করা হয় বিস্তীর্ণ এলাকায়।

সচেতনতা কর্মসূচির সূচনা করেন RAF ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ওয়াংডেন ভুটিয়া।তিনি জানান,আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এ বছর কলকাতায় অনুষ্ঠিত যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন,সাধারণ মানুষের কাছে যোগব্যায়ামের উপকারিতা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *