লোকালয় থেকে উদ্ধার বিশাল আকার অজগর সাপ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ভারী মোড় এলাকায়।

বৃহস্পতিবার সকালে স্থানীয় এক গোডাউনের কর্মচারীরা প্রথম সাপটিকে দেখতে পান। বিশাল আকৃতির সাপটি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় সারুগারা রেঞ্জের বনদপ্তরকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। যথেষ্ট সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে সাপটিকে উদ্ধার করা হয় এবং নিরাপদে নিয়ে যাওয়া হয়।
বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, সাপটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর সেটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

