বুড়ো বয়সে ভণ্ড সাধু বাবার পরকীয়ার জেরে নিজের ঘর ছাড়তে হলো ছেলেকে । সঙ্গে ঘরছাড়া হলেন স্ত্রী, ৬ বছরের এক কন্যাসন্তান, এবং মাত্র ২০ দিনের এক নবজাতক শিশু। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় ১ নং চন্দ্রনগর এলাকায় । অভিযুক্ত বাবার নাম প্রতিরঞ্জন দেবনাথ। সে একজন ভণ্ড সাধু নামধারী এবং দীর্ঘদিন ধরে আগরতলার এক মহিলার সাথে পরকীয়ায় আসক্ত । ভুক্তভোগী ছেলে সুমন দেবনাথ সংবাদ মাধ্যমের সামনে তার বাবার এই ভণ্ডামি ও পরকীয়ার সমস্ত ঘটনা ফাঁস করে দেন । সুমনের অভিযোগ,

আগরতলার এক মহিলার ফোন আসলেই তার বাবা উন্মাদ হয়ে ওঠে । পরকীয়ায় বাধা দেওয়ায় প্রতিরঞ্জন দেবনাথ দীর্ঘদিন ধরে নিজের স্ত্রী, ছেলে এবং পুত্রবধূকে অমানুষিক মারধর করে আসছেন । এমনকি কিছুদিন আগে গোটা গ্রামবাসীকে সাক্ষী রেখে সুমনের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পর্যন্ত বাড়ির উঠোনে ফেলে নির্মমভাবে পেটানো হয়েছিল । সকালে এই অত্যাচারের মাত্রা চরম পর্যায়ে পৌঁছায়। সুমনের আরও অভিযোগ, এই ন্যাক্কারজনক ঘটনায় তার দুই কাকাও তার বাবাকে উস্কানি দিচ্ছেন । পাষণ্ড বাবা প্রতিরঞ্জন দেবনাথ তাঁর ছেলে সুমন দেবনাথকে বাড়ি থেকে তাড়িয়ে সমস্ত সম্পত্তি কাকাদের নামে লিখে দেওয়ার চক্রান্ত করছেন। অবশেষে নিরুপায় হয়ে অসহায় ছেলে সুমন দেবনাথ তার স্ত্রী, ৬ বছরের মেয়ে ও ২০ দিনের সদ্যোজাত কন্যাসন্তানকে নিয়ে প্রাণভয়ে বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে বাধ্য হন। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে এবং নিজের পরিবারের নিরাপত্তার দাবিতে সুমন দেবনাথ জানিয়েছেন তিনি খুব শীঘ্রই তাঁর ভন্ড সাধু বাবার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হচ্ছেন ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *