শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের পোকাই জোত এলাকায় একটি অবৈধ বহুতল নির্মাণের বিরুদ্ধে বুধবার সকালে অভিযান চালায় পুরনিগম কর্তৃপক্ষ। অভিযোগ, সংশ্লিষ্ট বাড়িটি কোনো অনুমোদিত নকশা (প্ল্যান) ছাড়াই নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ।


স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ওই নির্মাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে বিষয়টি আদালতে গড়ায়। পরে হাই কোর্ট থেকে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই এদিন সকালে পুরনিগমের কর্মীরা পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
প্রথমে বাড়ির মালিক পক্ষ থেকে ভাঙার কাজে বাধা দেওয়ার চেষ্টা করে বলে জানা গেছে। তবে পুরনিগম কর্তৃপক্ষ আদালতের নির্দেশ সংক্রান্ত নথি দেখালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ভাঙার কাজ শুরু হয়। এসময় অভিযোগকারী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বাড়ির মালিকের বচসা হলেও পুলিশের উপস্থিতিতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পুরনিগম সূত্রে খবর, শহরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান জারি থাকবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *