পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তরগত কাঁউরচন্ডী গ্রামে ছেলের হাতে খু*ন হলেন মা। ঘটনাটি ঘটে আজ ভোর চারটে নাগাদ।ভারতী চক্রবর্তী নামে ৬৫ বছরের মাকে কুড়াল দিয়ে কুপিয়ে খু*ন করে ছেলে বাসুদেব চক্রবর্তী।দেহ থেকে মাথা আলাদা করে দেয়। কাটা মাথা টিকে একটি বস্তায় করে ভোরে বাড়ির পাশে একটি পুকরে ফেলে দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থলে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।

কোলাঘাট থানার পুলিশ ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে। পুলিশ কাটা মুন্ডু টিকে পুকুর থেকে উদ্ধার করেছে। তবে ছেলে বাসুদেব চক্রবর্তী স্বীকার করেছে যে তার মাকে সে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছে।

তবে ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের লোক ও এলাকাবাসী জানিয়েছে। কোলাঘাট থানার পুলিশ মৃ*দেহ উদ্ধার করে কোলাঘাট থানায় নিয়ে গেছে। কোলাঘাট থানার পুলিশ যে রুম থেকে মৃ*তদেহ উদ্ধার হয়েছে তদন্তের স্বার্থে সেই রুম টি সিল করে দিয়েছে।

তবে এলাকাবাসির দাবি খু*নি ছেলেকে ফাঁ*শির সাজা দেওয়া হোক।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *