বসিরহাটের মাটিয়া থানার গাঙআটি গ্রামের মাত্র ১৪ মাস ১৩ দিন আগের ঘটনা। এপ্রিল মাসের ৪ তারিখ সকাল ন’টায় একসঙ্গে কয়েকজন বাচ্চারা খেলা করছিল। খেলা নিয়ে বচসা বাধে আসামি কামরুল জামানের মেয়ে ও ১১-বছরের শিশু আমিনুর জামান এর মধ্যে।
মেয়ের কান্নাকাটি দেখে কামরুল আগে কিছু না ভেবে বাড়ি থেকে একটি ধারালো কু*রুল নিয়ে এসে ১১ বছরের আমিনুর জামান কে একাধিক বার ঘাড়ে কো*প মা*রে। ১১ বছরের শিশু আমিনুর র*ক্তা*ক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃ*ত্যু হয়। আমিনুরের বাবা হাসানুর জামান মাটিয়া থানায় কামরুল জামান এর বিরুদ্ধে একটি খু*নের মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করে। ১১ বছরের শিশু আমিনুর জামানকে নৃশংসভাবে

ধারালো অ*স্ত্র দিয়ে কুপিয়ে খু*ন করে তারই প্রতিবেশী কামরুল জামান। তদন্তে নেমে অল্প দিনের মধ্যেই পুলিশ খু*নের কিনারা করে তদন্ত শেষ করে। গত বৃহস্পতিবার বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজ সাজা ঘোষণা করেন যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা। জরিমানার ৫০-হাজার টাকা মৃ*ত আমিনুর জামান এর পরিবারকে দেওয়ার নির্দেশ দেন বিচারক। সাজা ঘোষণার পর আমিনুরের বাবা বলেন প্রতিবেশী হয়ে সামান্য বাচ্চাদের ঝগড়া নিয়ে যে নৃশংসভাবে আমার ছেলেকে খু*ন করেছে আমি তার ফাঁ*সির সাজা চেয়েছিলাম তবে বিচারক যাবজ্জীবন কারাবাস দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট জানালেন ১১ বছরের সন্তান হারা হাসানুর জ্জামান।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *