মালদায় ফের র*ক্তা*ক্ত হল শৈশব। আম কুড়াতে গিয়ে বো*মা বি*স্ফোরণে জখম হল তিন শিশু। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গ্রামের তিন শিশু আম কুড়াতে একটি বাগানে যায়। অভিযোগ, সেখানে পড়ে থাকা একটি বস্তু আম ভেবে ব্যাগে তুলতে গেলে আচমকাই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। গুরুতর জখম হয় তিনজনই। আহতদের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্র দ্বীপ রায়ের অবস্থা সবচেয়ে সংকটজনক। সে মালদা মেডিকেল

কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তার বাবা মঙ্গল রায় পেশায় টোটো চালক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনাস্থলের কাছেই একটি রাজনৈতিক দলের পার্টি অফিস রয়েছে। পাশাপাশি ওই আমবাগানে প্রায়ই জু*য়া ও বিভিন্ন অবৈধ কাজকর্ম চলে। ফলে সেখানে বো*মা এল কীভাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি তাসের বান্ডিল ও দেশলাই উদ্ধার হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *