খাদিমুল ইসলাম বানারহাট:- শনিবার ডুয়ার্সের বানারহাট ব্লকের মোরাঘাট হিন্দি কলেজ সংলগ্ন এলাকায় এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন পথচলতি মানুষ। রাস্তার ধারে ঝোপঝাড়ের মধ্যে অবস্থানরত একটি হাতির দলকে দেখে নিজের কনভয় থামিয়ে তাদের পর্যবেক্ষণ করলেন রাজ্যের বনমন্ত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোরাঘাট হিন্দি কলেজের সামনে বেশ কয়েকটি হাতি অবস্থান করছিল। যাতে হাতিগুলি লোকালয় বা চা-বাগানে ঢুকে না পড়ে, সেই কারণে এলাকায় নজরদারি চালাচ্ছিল বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। এদিন বনমন্ত্রী চাপড়ামারি অভিমুখে যাওয়ার পথে হাতির দলটিকে দেখতে পান। এরপর তাঁর কনভয় কিছুক্ষণ থামে। গাড়ি থেকে নেমে তিনি হাতিগুলিকে পর্যবেক্ষণ করেন এবং নিজের মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করেন।

পরে বনমন্ত্রী উত্তরবঙ্গের বনাঞ্চল, বন্যপ্রাণী এবং পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে পর্যটকদের ডুয়ার্স ও উত্তরবঙ্গ ভ্রমণের আহ্বান জানান।
এদিকে রাস্তার ধারে বনমন্ত্রীকে হাতির দল পর্যবেক্ষণ করতে দেখে মুহূর্তের মধ্যেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে বনমন্ত্রীর কনভয় পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *