সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর ১১ টার মধ্যে হাজিরার নির্দেশ দেয়া হয়েছিল ১০:৫৬ মিনিট সিজিও কম্পপ্লেক্সে প্রবেশ করেন তিনি।

জানাগিয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম সামনে আসে। যে সংস্থার সিইও হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ছিল। সংস্থার কর্মচারী সুজয় কৃষ্ণ ভদ্র তার যোগসূত্র পাওয়া যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। একটি কল রেকর্ড সামনে আসে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায়। এমনকি চাকরির জন্য টাকা দেওয়ার নির্দেশ কথা শোনা যায়। পরবর্তী সময়ে ভয়েস স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে তা জানতেই এদিন অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে জানাগিয়েছে।

