প্রথমবার কলকাতা পুরসভায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার পুরসভার কেন্দ্রীয় ভবনে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। তিনি ছ’দিন ব্যাপী শহর পরিষ্কারের একটি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যার নাম দেওয়া হয়েছে স্বচ্ছতা সে স্বাগত। ২১ জুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে স্বচ্ছ কলকাতা, তাই এই কর্মসূচির আয়োজন। দেশে বিজেপি সরকার ক্ষমতায় আসতে শুরু হয়েছিল স্বচ্ছ ভারত কর্মসূচি। তবে রাজ্যে বিজেপি বিরোধী সরকার থাকায় অন্যান্য আর চারটে কর্মসূচির মতোই এটাও সফলভাবে রূপায়ণ হয়নি বলে অভিযোগ।

এদিকে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। তাঁকে নতুন সরকার স্বাগত জানাবে স্বচ্ছ শহরের মাধ্যমে। চলতি মাসের ১৫ থেকে ২০ তারিখ পর্যন্ত এই সাফাই অভিযান চলবে শহরজুড়ে। শহরের বিভিন্ন আবাসন লাগোয়া এলাকায়, পুকুর, খোলা মাঠের ধার থেকে রাস্তার চারপাশ, পরিত্যক্ত জমি, বাড়ি- যেখানেই জঞ্জাল স্তূপ থাকবে, সেখানেই দিনে-রাতে সাফাই চলবে। মেডিক্যাল বর্জ্য, নির্মাণ বর্জ্যও পরিষ্কার করা হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *