তিস্তা নদীর চরে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু এক যুবকের আহত হয়েছেন চার জন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের কাদোবাড়ি এলাকায়,মৃত ওই যুবকের নাম রাজা দাস বয়স (২২)।

তাদের বাড়ি কাদোবাড়ি দাসপাড়া এলাকায়,তার একই সঙ্গে পাঁচ জন মিলে কেউ গরু আনতে কেউ জমির কাজ সেরে বাড়ি আসবেন আর সেই সময় বজ্রপাতে মৃত্যু হয়ে একজনের, গুরুতর আহত হয় দুজন।বাকি দুজন কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে থাকে আচমকা জলপাইগুড়ি জেলায় ঝড়ো হওয়া ও ভারী বৃষ্টি সঙ্গে বজ্রপাত শুরু হয়। আর সেই বজ্রপাতে মৃত্যু হয় ওই যুবকের।আহত হন আরও চার জন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *