বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতায় এলে মহিলাদের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩ হাজার টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ইতিমধ্যে একটি ১২ পাতার আবেদনপত্র প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, আগামী মাস থেকেই এই আর্থিক সহায়তা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে পারে।

এই প্রেক্ষিতে শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের শান্তি মোড় এলাকায় বিরোধী দলনেতা অমিত জৈনের নেতৃত্বে স্থানীয় মহিলাদের হাতে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর ফর্ম তুলে দেওয়া হয়।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র ১৫ নম্বর ওয়ার্ড নয়, শহরের প্রতিটি ওয়ার্ডে এইভাবে ক্যাম্পের মাধ্যমে ফর্ম বিতরণ করা হবে, যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়। পাশাপাশি, অনলাইন মাধ্যমেও এই ফর্ম পূরণের সুবিধা থাকবে।

এছাড়াও জানানো হয়েছে, মহিলারা ফর্ম পূরণ করার পর তা সংশ্লিষ্ট এলাকার বি.এল.ও-র (BLO) কাছে জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *