অভিযোগ মাটি ব্যবসায়ীরা সমস্ত বাঁধাকে উপেক্ষা করেই চালাচ্ছে মাটির গাড়ি একাধিকবার বারণ করা সত্ত্বেও স্থানীয় কিছু দুষ্কৃতীদের সহায়তায় এই মাটির গাড়ি , স্থানীয়দের অভিযোগ অল্প বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে যায় এবং এই অবৈধভাবে মাটির গাড়ি চলাচলের ফলে রাস্তা একেবারেই ভগ্ন দশায়।

ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত ধর্মপুর এক গ্রাম পঞ্চায়েতের পাট্টাবোক্কা এলাকার। স্থানীয় সহ বিজেপির বেশ কিছু নেতৃত্বরা মিলে মাটির গাড়ি আটকে রেখে বেশ কিছু সময় বিক্ষোভ দেখায়।

