বেআইনি অস্ত্র, গাঁজা ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল উত্তর চব্বিশ পরগনার ঠাকুর নগরে।
ফুলবাজার এলাকায় সুরজ বাইন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ক্ষুব্ধ জনতা তার দোকানে তল্লাশি চালায়। উদ্ধার হয় একাধিক রামদা, ভোজালি-সহ বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র পাশাপাশি বিপুল পরিমাণ বেআইনি গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার হয়েছে বলে অভিযোগ।

ঘটনার জেরে এলাকায় তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
অভিযুক্ত সুরজ বাইন পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

