পশ্চিম ত্রিপুরা জেলা ১৪ বোধজংনগর-ওয়াকিনগর এডিসি কেন্দ্রের সিপাইপাড়া এলাকার হোলিক্রস কলেজ সংলগ্ন ভোটকেন্দ্রে ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার ১২ এপ্রিল ২০২৬, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC) নির্বাচনের ভোটগ্রহণের শুরু থেকেই ইভিএম মেশিনের এই যান্ত্রিক বিভ্রাটের কারণে ভোটারদের মধ্যে চরম ভোগান্তি ও ক্ষোভ দেখা দিয়েছে।

সকাল থেকে ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হোলিক্রস কলেজ সংলগ্ন ১৯ নং বুথের ইভিএমটি অচল হয়ে পড়ে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও জনজাতি ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। লাইনে দাঁড়িয়ে থাকা জনজাতি ভোটাররা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। অনেক জনজাতি বয়স্ক ও মহিলা ভোটার রৌদ্রের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ক্ষোভ উগরে দিয়েছেন। ভোটারদের দাবি, প্রশাসনের আগাম প্রস্তুতির অভাবে তাদের এই হয়রানির শিকার হতে হচ্ছে। খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট নির্বাচন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং ইভিএম মেশিনের যান্ত্রিক ত্রুটি মেরামতের চেষ্টা করছেন। প্রয়োজনে নতুন ইভিএম আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *