২০২৬ সালের ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) নির্বাচনের অংশ হিসেবে আজ ১২ই এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলা ১৪-বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রের তিপ্রামথা দলের প্রার্থী রুনিয়েল দেববর্মা এদিন সকালে কুমারী বিল জে.বি স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দান করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিপ্রামথা দলের প্রার্থী রুনিয়েল দেববর্মা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানান যে, তার জয় ১০০ শতাংশ নিশ্চিত । নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া এবং দলীয় কর্মীদের কঠোর পরিশ্রমই এই আত্মবিশ্বাসের মূল ভিত্তি। তিনি আরও দাবি করেন যে, কেবল তার কেন্দ্রেই নয়, ত্রিপুরার মোট ২৮টি এডিসি আসনের মধ্যে ২৫টি আসনেই তিপ্রামথা বিশাল ব্যবধানে জয়লাভ করবে।