আলিপুরদুয়ার, ১২ এপ্রিল:- শনিবার আলিপুরদুয়ার শহরে বিক্ষোভ মিছিল আয়োজন করে জেলা যুব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। জানাগেছে, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পরিতোষ দাস’র সমর্থনে সোনাপুরের পূজারী সংঘের ময়দানে বিজেপির ‘বিজয় সংকল্প’ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন নীতিন নবীন। সেই সময় ভাষণে’ রাজ্যমে বিজেপি সরকার আনেসে আলিপুরদুয়ারকা নাম বদল দুঙ্গা’ বলে দলীয় কর্মীদের উৎসাহ দেন নীতিন নবীন। বিজেপির সর্বভারতীয় সভাপতি’র সেই বক্তব্যকে ঘিরেই রাজনৈতিক মহলে চাপানোত্তর শুরু হয়। শনিবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন’র সেই বক্তব্যের প্রতিবাদেই আলিপুরদুয়ার শহরে মশাল হাতে বিক্ষোভ মিছিল করে যুব তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ মিছিল শেষে আলিপুরদুয়ার চৌপোথি এলাকায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করল যুব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *