আগরতলার নতুননগর দিঘালিয়া এলাকায় বিজেপি কর্মী সমীর দত্তের বাড়িতে দীর্ঘ চার বছর ধরে ধারাবাহিকভাবে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। সমীর দত্ত নামের ওই বিজেপি কর্মীর বাড়িতে গত চার বছর ধরে নিয়মিতভাবে পাশের বাড়ির লোকজনদের দ্বারা ইট-পাটকেল নিক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ধারাবাহিক হামলার ফলে তার বাড়ির টিনের চালের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজেপি কর্মী সমীর দত্ত এবং তাঁর পরিবারের লোকজনদের অভিযোগ অনুযায়ী, তাঁদের পাশের বাড়ির বাসিন্দা বিদ্যুৎ দেবনাথ, তার স্ত্রী কাজল দেবনাথ এবং তাদের ছেলে রিপন দেবনাথ এই ঘটনার সাথে সরাসরি জড়িত।

প্রতিকার না পেয়ে অবশেষে আতঙ্কিত বিজেপি কর্মী সহ তাঁর পরিবারের লোকজনরা অভিযুক্তদের বিরুদ্ধে আগরতলা এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ভুক্তভোগী বিজেপি কর্মীর পরিবারটির দাবি, স্থানীয় ক্লাব কর্তৃপক্ষকে এই ঘটনার বিষয়ে জানানো হলেও তারা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে, বরং বিজেপি কর্মী সমীর দত্তকে বাড়ি বিক্রি করে তাঁর পরিবারের লোকজনদের সাথে নিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত পরিবারটি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট আবেদন জানিয়েছেন যাতে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *