চাকরি নিয়ে দুর্নীতি,আদালতের রায়ে চাকরি হারালো প্রায় ২৬হাজার শিক্ষক ও শিক্ষা কর্মি।এমন নজীরবিহীন ঘটনা রাজ্যের লজ্জা।এর দায় সম্পুর্ন রাজ্যসরকারের।তাই অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর দায় স্বিকার করে পদত্যাগ করতে হবে।এমনই দাবি জানিয়ে রাজ্যব্যাপি আন্দোলনে সরব হল বিজেপি।

শুক্রবার ভারতীয় জনতা যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।মিছিলটি ভেনাস-মোড় থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়।মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রথীন বোস,শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ শিলিগুড়ি যুব মোর্চার সভাপতি অরজিৎ দাস,শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ সহ শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা,রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে সততার প্রতিক বলে তিনি দাবি করতেন,আজ প্রমান হল তিনি দুর্নীতির প্রতীক।তার উচিত অবিলম্বে এর দায় স্বিকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা।

