আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্রে মেচবিল রাসমেলা ময়দানে বিজেপির বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মণের সমর্থনে এদিন এই সভা আয়োজিন হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। এদিনের সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, রাজ্যে কর্মসংস্থান নেই। একের পর এক কোম্পানি রাজ্য ছেড়ে চলে গিয়েছে। রাজ্যে শুধু ভাতাশ্রী চলছে। যুবকদের দিনে ৫০ টা মাইনে দিচ্ছে তৃণমূল। অনুপ্রবেশ নিয়েও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হন মিঠুন চক্রবর্তী।
এদিন মেচবিল রাসমেলা ময়দানে মিঠুন চক্রবর্তীকে দেখতে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

