ময়নাগুড়ি: বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা করলেন ময়নাগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রামমোহন রায়। বুধবার সকালে জল্পেশ মন্দির ও হনুমান মন্দিরে পুজো দিয়ে তিনি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর জলপাইগুড়ি র জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ঢাক ঢোল সহযোগে মিছিল করে মনোনয়ন জমা করা হয়।

তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায় ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মহুয়া গোপ, তৃণমূল ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সভাপতি দুলাল দেবনাথ, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, ময়নাগুড়ি এক, দুই ও টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যথাক্রমে বাবলু রায়, শিবশঙ্কর দত্ত ও বিশ্বজিৎ সেন, পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমেশ সান্যাল সহ প্রমূখরা। এদিনের এই মনোনয়ন জমার সময় প্রচুর কর্মী সমর্থক উল্লাস মিছিল করতে করতে জেলা শাসকের দপ্তরে পৌঁছান।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *